Thursday , 25 February 2021 | [bangla_date]

হরিপুর সীমান্তে কিশোরকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ সদস্যরা!

হরিপুর প্রতিনিধি : সীমান্তের পার্শ্বে জমিতে বোরো ধানের চারা রোপন করার সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে শাহা আলম (১৭) নামে এক কিশোরকে বেধরক মারপিট করে মৃত ভেবে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুর ১টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ পিলারে নিকট এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কোমান্ডার হাবিব।

ভারতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এমন পাশবিক নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করার জন্য বিএসএফকে চিঠি প্রদান করা হয়েছে।

আহত শাহা আলম হরিপুর উপজেলার মানিকখাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সজিব জানান, চিকিৎসা প্রদান করা হয়েছে। শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত কিশোরের বাবা নজরুল ইসলাম জানান, সকালে সীমান্তের ৩৬৭ নং পিলারের কাছে নিজের জমিতে বোরো ধানের রোপা রোপন করছিল শাহা আলম। দুপুরে হটাৎ কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফথর সদস্যরা এসে তাকে তুলে নিয়ে কাটাতারের কাছে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের কারণে শাহা আলম অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা খবর দিলে আমরা সকলে গিয়ে শাহা আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। ছেলের নির্মম ভাবে নির্যাতনের বিচারের পাশাপাশি সীমান্তে নিরাপত্তার সাথে কৃষি কাজ করার নিশ্চয়তা দাবি করেছেন নজরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।

এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে কর্নেল শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

পঞ্চগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

রাণীশংকৈলের নকীব মন্ডল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ৭২তম

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধি সমাবেশ

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

ঢাকাসহ দেশের ৫ অঞ্চল ঝড়-বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

বিরল সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

দিনাজপুরে তরুণদের অংশগ্রহনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বীরগঞ্জে দুই মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যকে গণধোলাইয় দিয়ে থানায় সোর্পদ

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত