Tuesday , 16 February 2021 | [bangla_date]

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ নিজবাজার হাটের সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে ভবন নির্মাণ কাজ বন্ধ করা সহ ৭ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য দুই জনকে নোটিশ প্রদান করেছেন উপজেলা ভ‚মি কর্মকর্তা। সোমবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে সরাসরি এ নোটিশ জারি করেন।
ভূমি অফিস সূত্র জানায়, পীরগঞ্জ পৌর শহরের নিজবাজার হাট এলাকায় ওয়াসু হোটেলের সামনে পেরিফেরিভ‚ক্ত হাটের সরকারি জায়গায় নিয়ম নীতি তোয়াক্কা না করে জনৈক ডাঃ কামাল হোসেন ও শাহাজাহান আলী নামে দুই অবৈধ দখলদার অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছিলেন। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) সন্ধ্যায় সরজমিনে তা পরিদর্শন করেন এবং সরকারি সম্পত্তি রক্ষায় ওই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে ৭ দিনের মধ্যে তা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করেন। এ নির্দেশনা অমান্য করা হলে পরবর্তীতে আইনত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, সরকারি সম্পদ রক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছেন। নির্মাণ কাজ বন্ধ করা সহ ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এরমধ্যে সরিয়ে না নিলে আবার নোটিশ দিয়ে ৩ দিনের মধ্যে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিজবাজার হাট পীরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ইতিপূর্বে বাৎসরিক ইজারা প্রদান করলেও অবৈধ ভাবে দখল হয়ে যাওয়ায় বর্তমানে ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। হাটের বেশিরভাগ জায়গা কতিপয় প্রভাবশালী এরই মধ্যে দখল করে বহুতল ভবন সহ পাঁকা দোকানপাট স্থাপন করেছেন এবং এখনো অব্যাহত রেখেছেন। এর আগে ভূমি অফিসের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন !

বঙ্গবন্ধু সেতুর সমান দৃশ্যমান হলো পদ্মা সেতু

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

আড়াই বছরে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান বিনামুল্যে মুমুর্ষ রোগীদের রক্তদানের উদ্যোগ প্রশংসার দাবীদার

নবাবগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দিনাজপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে অবহিতকরন সভা

নিউটাউন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জনকল্যান সমিতি

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালতে ছয়জনের জরিমানা

পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় গম মাড়াই মেশিন উল্টে যুবক নিহত, আহত ৩

মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক