Monday , 8 March 2021 | [bangla_date]

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: \- ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ পুলিশের আয়োজনে আলোচনা সভা, আনন্দ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানা চত্বরে রবিবার বিকেলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশ আক্তার বৃষ্টি, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজার রহমান। এসময় থানায় কর্মরত সকল পুলিশ অফিসার, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরু করা হয় জাতীয় সংগীত পরিবেশ, কেক কেটে এবং আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র আহুত সমাবেশে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে এক মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ প্রশাসকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সরিষার গ্রামে মধুর চাষ

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

এডাব এর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নিরবতা আর নয় নারী ও কন্যা

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে এসে নিখোঁজ সাকিব হোসেনের লাশ উদ্ধার

হরিপুরে ডাকাতির ঘটনায় মূলহোতা আনোয়ার গ্রেফতার

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল