Monday , 22 March 2021 | [bangla_date]

করোনা বিস্তার রোধে উদ্বুদ্ধকরনে বীরগঞ্জ উপজেলা যুব শ্রমিক লীগের মাস্ক বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: ‘মাস্ক পরার অভ্যাস করুন,করোনামুক্ত বাংলাদেশ গড়ুন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরন ও মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা যোগাতে বীরগঞ্জ থানা পুলিশকে সহযোগিতার লক্ষ্যে একাত্মতা ঘোষনা করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান এর হাতে ১ হাজার মাস্ক তুলে দিলেন যুব শ্রমিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। ২২ মার্চ সোমবার বেলা ১১ টায় বীরগঞ্জ থানায় মাস্ক প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো:সুলতান আলী বুলু, সুজালপুর শাখার সাধারণ সম্পাদক মো: শাহজাহান , পাল্টাপুর ইউনিয়ন শাখার সহ- সভাপতি মো: জাহিদুল ইসলাম ও মাস্ক দাতা পাল্টাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান জানান, ২১ মার্চ রবিবার একযোগে সারা দেশেরমতো অত্র থানাধীন ১১ টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১৪টি বিটে পুলিশিং কর্মসূচীর আওতায় বিনামূল্যে প্রায় ৬ হাজার মাস্ক বিতরণ ও সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তাই শ্রমিক সহ সমাজের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষকে মাস্ক পরিধানে অনুপ্রেরণা, সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণে একে-অপরকে সহযোগিতা করার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার

ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

রাণীশংকৈলে একশ’টি হুইলচেয়ার প্রদান

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

বীরগঞ্জে ২জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে করোনার প্রথম টিকা নিলেন এমপি রমেশ গুজবে কান না দেবার জন্য আহবান

বীরগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে ন্যায্য ভাড়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবোধ