Friday , 12 March 2021 | [bangla_date]

গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- কাহারোল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয় সরকার বিভাগের জেলা প্রশাসকের কার্যালয় হতে গ্রাম পুলিশদের জন্য প্রাপ্ত বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম পুলিশের সদস্যরা। রাত দিন গ্রাম-গঞ্জের অপরাধ দমনে পরিশ্রম করে যাচ্ছেন। গ্রামের সাধারণ মানুষের সুরক্ষায়ও গ্রাম পুলিশদের ভূমিকা অপরিসীম। এমপি গোপাল আরও বলেন, গ্রাম পুলিশের সদস্যরা আগে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। জননেত্রী শেখ হাসিনার কারণে আজ গ্রাম পুলিশদের মুখে হাসি ফুটেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার। এদিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে সোনা রায় মন্দির, নয়াবাদ মাকলা সাহার শিব মন্দির, নয়াবাদ সূর্য্য কালী, নাট মন্দিও এবং সোনা রায় মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিনব্যাপী সম্প্রতি মেলা অনুষ্ঠিত

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষককে উপস্থিত থাকার নির্দেশ মাউশির

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

বীরগঞ্জে পিপিআর রোগের টিকা কার্যক্রম

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময়

চিরিরবন্দরে ট্রেনে কা-টা পড়ে দলিল লেখকের মৃ-ত্যু