Thursday , 4 March 2021 | [bangla_date]

জামালপুরের আলোচিত ডিসির বেতন অর্ধেক, প্রমোশন নেই

নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শাস্তি হিসেবে তার বেতন কমিয়ে প্রায় অর্ধেক করা হয়েছে। একই সঙ্গে তিনি চাকরি জীবনে আর কোনো পদোন্নতি পাবেন না।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, ‘তদন্ত শেষে তার (আহমেদ কবীর) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তার বেতন অবনমন করা হয়েছে। এছাড়া তিনি চাকরি জীবনে আর পদোন্নতি পাবেন না। বর্তমান পদ (উপ-সচিব) থেকেই তাকে অবসরে যেতে হবে।’

বিভাগীয় তদন্তে আহমেদ কবীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দিয়ে জারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি ৪(৩)(ক) মোতাবেক গুরুদণ্ড হিসাবে তিন বছরের জন্য নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করা হলো।
আহমেদ কবীর উপসচিব হিসাবে বর্তমানে ৫ম গ্রেডে বেতন পান। শাস্তির কারণে এখন থেকে তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। পঞ্চম গ্রেডে তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা। এখন তিনি মূল বেতন পাবেন ৩৫ হাজার টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধা পাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

২০১৯ সালের বছরের আগস্ট মাসের শেষের দিকে জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ওই ঘটনায় জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই বছরের ২৫ আগস্ট আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে জিপিএ-৫ পাওয়া যমজ তিন ভাইবোনকে সংবর্ধনা দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী-মিসেস শাম্মি

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

রাণীশংকৈলে একশ’টি হুইলচেয়ার প্রদান

ঠাকুরগাঁওয়ের গোধুলী বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

ঘোড়াঘাটে দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন

ঘোড়াঘাটে নারী ও শিশুর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

পরিচয় যাচাইয়ে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট প্রচলনের দাবীতে দিনাজপুরে পর্দানশীন নারীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সরকারি পেরিফেরি (খাস) জমি জবর দখলের চেষ্টা — শিল্প প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ

হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা