Monday , 1 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকের টাকা ছিনতাই

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সির হাট নামক স্থানে এক ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই ভিক্ষুক গোবিন্দনগর মুন্সিরহাট এলাকা মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫ )।
স্থানীয়রা বলছেন, মহেলা বেগমী দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তাঁর শাড়ীর আচলেই বেধে রাখতেন তিনি।
মহেলা বেগম বলেন সারা দিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকা গুলো গননা করছিলেন। এমন সময় দুইজন তরুণ তাঁকে কিল-ঘুষি মেরে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখানে প্রায় ৯ হাজার টাকা ছিল বলে জানায় ওই ভিক্ষুক।
টাকা হারানোর কষ্টে হা-হুতাশ করতে থাকেন মহেলা। এ সময় তিনি এ বলেন, ‘আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকা গুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কি করবো। আমার চিকিৎসা কিভাবে হবে। আমি প্রশাসনের সহযোগীতা চাই । এর বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ‘এমন ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামার আকাশে উড়ল এসএসসি পাস শিক্ষার্থীর তৈরি বিমান

দিনাজপুরে নির্বাচন অফিস চত্বরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালিত

বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

দাবদাহে স্বস্থি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

রাণীশংকৈলে গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা

রাণীশংকৈলে ৭৫ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী আটক !

হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে থ্রিহুইলার বোঝাই টিসিবি’র পণ্য আটক

খানসামায় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলায় ভিড়

বীরগঞ্জ পৌরসভার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন