Thursday , 18 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার, পুলিশের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় বন্দুক, ৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫) দুই জনকে গেস্খফতার করা হয়েছে। এবিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আজাহার আলীর দুই ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টার্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বুধবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের জেএমবির সামরিক বিবাগের পুরাতন সদস্য এমদাদুল ও শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামের সাদ্দাম (২৮) এর বসতবাড়ী থেকে ২টি পিস্তল, ১টি দেশীয় বন্দুক, ৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আসামী সাদ্দাম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য বলে জানায়। তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ছিল এবং যেখান থেকে তাদের গ্রেফতার করা হয় সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো । পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীসংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ২টি মামলা রজু হয়েছে বলেও জানান, পুশিল সুপার জাহাঙ্গীর হোসেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিশ্ব মা দিবসে আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

ট্রেনের অগ্রিম টিকেট ৫দিন পূর্বে । নতুন নিয়মে ৪৮-৬ ঘন্টা আগে ফেরত দেয়া যাবে।। বিস্তারিত জানতে টাচ করুন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালিত

বিরলে ধুকুরঝাড়ী কলেজের বাউন্ডারীর ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমদ চৌধুরী কান্তজিউ মন্দির পরিদর্শনে

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলা: আসামি রাশেদকে জেল হাজতে প্রেরণ

ডাহুক নদীতে পাথর তুলতে না দিলে সংসার কেমনে চলবো, আমরা কর্মহীন হয়ে পরবো বলেন শ্রমিকরা

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ৩ মাদকসেবীর জেল