Monday , 8 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের নানা অনিয়ম দুর্নীতি ও গৃহহীনদের কাছে মোটা অঙ্কের টাকা উৎকোচ চাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

সালন্দর ইউনিয়ন ভুমিহীন ও গৃহহীনদের আয়োজনে গতকাল সোমবার দুপুরে ১২ নং বরুনাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী এবং ভূমিহীনরা অভিযোগ করে বলেন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল বিভিন্ন সময়ে তাদের নানা ভাবে হয়রানী করেছে। ভূমি ও গৃহহীনরা নাম তালিকাভুক্ত করাতে চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাদের প্রত্যেকের কাছে ৫০ থেকে ৬০ হাজার টাকা করে উৎকোচ চান। সে টাকা না দিতে পারলে তালিকায় তাদের নাম উঠবেনা বলেও হুমকি দেন তিনি। এছাড়াও সরকারী বিভিন্ন অনুদানের টাকা চাইতে গেলেও চেয়ারম্যান মুকুলকেও সে টাকার ভাগ দিতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

এসব বিষয়ে প্রতিকার চেয়ে এবং ভুমি ও গৃহহীনদের সরকারী প্রকল্পের বিষয় নিয়ে চেয়ারম্যানের এ ধরনের হয়রানীর সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

আটোয়ারীতে মাদক সহ ১ নারী আটক

বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা

লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ঠাকুরগাঁও

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী ও বিএনপি জোটের নৈরাজ্যের প্রতিবাদে আটোয়ারী আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ফেন্সিগ্রীপসহ মাদক ব্যবসাযী আটক

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি