Saturday , 20 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লেউটি হাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুর পাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মুর্তিটি উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, রুহিয়া থানার ভেলারহাট সরকারি আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটি হাড়ি পুকুরে স্কেবেটর দিয়ে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মুর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি হবে, তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান ওসি।
মূর্তিটি বর্তমানে থানায় আছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফলোআপ.. জীবনের দুশ্চিন্তা কাটল প্রতিবন্ধী রাজীবের, ফিরেছে মুখে হাসি

ইউটিউবের সহায়তায় ড্রাগন ফল চাষ করে সাফল্য

চাকুরীতে স্থায়ীকরণসহ দুই দাবী পুরনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

পীরগঞ্জে ভয়াবহ অগ্নীকান্ডে পুড়ল ৮ দিনমুজুরের ১৯টি ঘর

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় আগামীকাল ভোট গ্রহন

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বীরগঞ্জে ট্রাক্টর ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত -৩

বীরগঞ্জে শ্রেষ্ট সহকারী শিক্ষক স্বপন কুমার শর্মা ও রাজিয়া

ঠাকুরগাঁওয়ে পৌর বাজার দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে — মেয়র বন্যা

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন