Saturday , 20 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা সহ গ্রেফতার ১০

পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২০ মার্চ ॥ পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধীর বাড়িতে অনধিকার প্রবেশ, মারপিট, গুরুতর জখম, হত্যার চেষ্টা, শ্লীলতাহানী, ক্ষতি সাধন, প্রাণ নাসের হুমকি প্রদান করার অপরাধে শুক্রবার রাতে থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় এর নেতৃত্বে থানা পুলিশের চৌকশ দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। ওই গ্রামের প্রতিবন্ধী বিমল চন্দ্র রায় বাদী হয়ে ১৯ মার্চ পীরগঞ্জ থানায় ৯জন ও অজ্ঞাত নামা ১৫/১৬ জন কে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলায় মঞ্জিল হোসেন, মোঃ মামুন ও মরিয়ম বেগম কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ওই দিন রাতে থানা পুলিশ সারাশী অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল কুদ্দুস (জনি), ইমরান হোসেন, মেহেদী হাসান, জাকারিয়া শেখ (আপন), মাসুদ রানা, শ্যামল দাস ও সাইফুল ইসলাম। শনিবার সকল আসামীকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশি সারাশী অভিযানে জনমনে শ্বস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাহাঙ্গীর আলম জানান বাকী আসামীদের কে গ্রেফতার করার তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালিত প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি—হাবিপ্রবি ভিসি

২৯ পিস ইয়াবা সহ পীরগঞ্জের মাসুদ গ্রেফতার

চিরিরবন্দরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

বীরগঞ্জে ১দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার বন্ধের দাবিতে মানববন্ধন

লোকজ সংস্কৃতি আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে- নৌ প্রতিমন্ত্রী

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ

খানসামা উপজেলা প্রেসক্লাবের কক্ষের দেয়াল ভাঙায় সংবাদকর্মীদের ক্ষোভ

বীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন