Tuesday , 16 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ওই পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলার পৌর শহরে অবস্থিত দি নিউ বনফুল রেস্টুরেন্ট কে ২ হাজার, সালেহা চৌধুরী সুপার মার্কেট অবস্থিত মেসার্স আমিরুল টেডাস কে ৩ হাজার , জাহিদ হোটেল কে ৩ হাজার ও বাবুল হোটেল কে ১ হাজার, সোনালী ব্যাংক সংলগ্ন কুড়ে ঘর ফাস্টফুড এন্ড চায়নিজ রেস্টুরেন্ট কে ১ হাজার টাকাসহ মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, রেস্টুরেন্ট-এ নিম্নমানের খাবার সরবরাহ ও বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শেখ সাদী ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের নেতৃত্বে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে টাঙ্গন নদী থেকে বিশাল আকৃতির চিতল মাছ শিকার

ঘোড়াঘাটে দুস্থ শীতার্তদের মাঝে বিএনপির ডা. জাহিদ হোসেনের শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নির্মাণ মিন্ত্রী শ্রমিক ইউনিয়নের অবৈধ কমিটি বাতিল ও দ্রæত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

বীরগঞ্জে চিকিৎসা শেষে ৮ শকুন অবমুক্ত

অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোঠানোর অভিযোগে ২টি ভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

রবিদাস ফোরাম ( বি.আর.এফ) সমন্বয় সংগঠনের আলোচনা সভা ও কমিটির গঠন

সাত দফা দাবিতে পঞ্চগড়ে জাগপার মানববন্ধন

হরিপুরে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু