Monday , 1 March 2021 | [bangla_date]

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছর বয়সী এক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করার অাভিযোগ পাওয়া গেছে ।
রোববার (২৮ফ্রেরুয়ারী) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপি’র ভগদগাজী মুরগীর ফার্ম এর পাশে একটি আমবাগানে এ পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন । এ মামলায় চারজনকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন,
রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল(১৯), একই এলাকার খলিলুর রহমানের ছেলে সোহেল রানা (২০), নুনতোর বাবুপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে রমজান আলী (১৯), ঝাড়বাড়ি মোহাম্মদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে পইদুল ইসলাম (২২)।

ঘটনার বিবরণে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর সাথে বাবু ওরফে বাবুলের মোবাইল এর মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে শনিবার (২৭ফ্রেরুয়ারী) বিকেল বেলা খালার বাসায় মেহমান যাওয়ার কথা বলে বাড়ী হতে কাশিয়াডাঙ্গা ব্রিজে বাবুলের সাথে দেখা করতে যায়।

সেখানে আগে থেকে অপেক্ষারত বাবুল ও তার সহযোগী সোহেল সহ অপরিচিত ৪/৫ জন ওই তরুণী ও তার সাথে থাকা ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায় ।

ভগদগাজী মুরগীর ফার্মে ওই তরুণীর ভাতিজিকে আটকে রেখে, পাশের আমবাগানে বাবু ওরফে বাবুল ও তার সহযোগী সোহেল সহ অন্যান্যরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান- অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত চলছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামাতের সেই তলাবিহীন ঝুড়ির দেশ এখন উন্নয়নে ছেয়ে গেছে —-হুইপ ইকবালুর রহিম

বিরামপুরে মোবাইল কোর্ট পরিচালনায় মৎস্য সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জাল জব্দ এবং ধ্বংস

ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় প্রথম আসামি মাদক ব্যবসায়ী জহিরুল আটক

আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

বোচাগঞ্জে সুধি সমাবেশে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর

পঞ্চগড়ে মুসাফির ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ মুক্তা

পীরগঞ্জ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত

হেলমেট নাই তো তেল নাই বীরগঞ্জ পুলিশের কড়াকড়ি

বীরগঞ্জে যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত