Tuesday , 9 March 2021 | [bangla_date]

বলেয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে ৭ জন গুরুতর আহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়ায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। অভিযোগে প্রকাশ থাকে, বলেয়া গ্রামের মৃত রমজান আলির ছেলে রিয়াজুল ইসলাম(৫৬) তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত বলেয়া মৌজার জে.এল নং -১৬, ২১৬ খতিয়ান, ৯১ দাগের ৫ শতাংশ জমিতে ইটের পাকা ঘর নির্মাণ করতে গেলে বসতবাড়ির পাশাপাশি একই এলাকার আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৪৫), তার স্ত্রী জরিফা (৩৮), ছেলে রাজু(২৫) নির্মান কাজে বাধা প্রদান করে এবং জোরপূর্বক ১ হাত জায়গা ঠেলে জবরদখলের পায়তারা চালিয়ে নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে দেয় ও বাড়িপার্শ্ববর্তী আবাদি জমির ফসল নষ্ট করা সহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে। এ ব্যাপারে রিয়াজুল ৩ রা মার্চ কাহারোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কথা জানতে পেরে গত ৫ মার্চ জুম্মার নামাজের পর উল্লেখিত বিবাদীরা ও লাইসুর, আতাউর, রাসেল, রিমু সহ একজোট হয়ে দেশীয় অস্ত্র লাঠি, দাঁ, বাশিলা,কোদাল দিয়ে বেধড়ক মারধর করে এবং ইটের টুকরো নিক্ষেপ করে আঘাতে রিয়াজুল, তার স্ত্রী মরিয়ম (৪৫), মেয়ে সুইটি(২৫), জামাই লাভলু(৩০), ভাতিজা ফিরোজ, আবু সাঈদ ও বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের নুর ইসলামকে মারাত্মক জখম, রক্তাক্ত ও আহত করলে স্থানীয় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গুরুতর আহতদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে আনিসুর গং অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ জানমালের ক্ষতি হওয়ার আশংকায় ভীতসন্ত্রস্ত ভুক্তভোগী রিয়াজুলের পরিবারের সদস্যরা উল্লেখিত সন্ত্রাসী কর্মকাÐের উপযুক্ত বিচার প্রার্থনা করে উল্লেখিত সম্পত্তি রক্ষায় উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের বার্ষিক ফলাফল উৎসব অনুষ্ঠিত

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ

হরিপুরে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার ।চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

দিনাজপুর-১ আসন, দ্বিধা-দ্বন্দ্বে বিএনপি, ঠান্ডা মাথায় এগিয়ে চলেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ হাজার দুই শত জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি

পঞ্চগড়ের সীমান্তে বিরল প্রজাতীর মুখপোড়া হনুমান উদ্ধার