Tuesday , 30 March 2021 | [bangla_date]

বাস ভাড়া বাড়ল ৬০ ভাগ, কাল থেকে কার্যকর

গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের কারণে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কার্যকর থাকবে দুই সপ্তাহ পর্যন্ত।

আজ সকালে সিদ্ধান্তের এই কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন গণপরিবহনের ভাড়া নির্ধারণকারী সরকারি কমিটি সোমবার এক জরুরি বৈঠকে ভাড়া বাড়ানোর এ প্রস্তাব দিয়েছিল।

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে- গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালন এবং ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন।

এর আগে করোনা মহামারীর কারণে গত বছর বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত হলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল।

তবে ভাড়া বাড়ানো হলেও অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত অনেক গণপরিবহনই মানেনি বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৭৮বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার!

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত উদ্যোক্তা মেলা ও পন্য প্রদর্শনী

জয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ হোসেন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানের জনসংযোগ

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

সাংবাদিক রোজিনা ইসলামকে হ্যানস্তার প্রতিবাদে বৃহস্পতিবার রাণীশংকৈলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

ঘোড়াঘাটে ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান