Tuesday , 2 March 2021 | [bangla_date]

বিনামূল্যে করোনার ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ক্যাম্প

ঠাকুরগাঁও: “ভ্যাকসিন টিকাকে ভয় নয়,ভ্যাকসিনেই হয় করোনার জয়” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে করোনার ভ্যাকসিন গ্রহণে সাধারন মানুষের মাঝে সচেতনতা বোধ জাগ্রত করা ও ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প কর্মসূচি পালন করেছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রা।
সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কুরাইশীর সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে শহরের রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর ক্লাব প্রাঙ্গনে কর্মসূচি পালন করা হয়।
একদিনের এই কর্মসূচিতে করোনার ভ্যাকসিন গ্রহণে রেজিষ্ট্রেশন করেছেন ১০০ জন নারী-পুরুষ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য আবু নূর হাসান নাহিব, জনি আক্তার লাবু, মোহাম্মদ ফয়সাল ইসলাম,আল মাহিদ,হাসনাত সাব্বির সহ অন্যরা। এসময় সাধারণ জনগনকে করোনার টিকার বিষয়ে অবগত করা ও সবাইকে নিবন্ধন করে টিকা নিতে আসার আহ্বান জানান তারা।
উল্লেখ্য,ঠাকুরগাঁও এর এই সামাজিকমূলক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের জয়যাত্রা সাধারন মানুষের কল্যাণে তাদের সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন। মহামারী করোনা ভাইরাসের হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ ,মানবতার দেওয়ালসহ শীতবস্ত্র বিতরণ ও আর্থিকভাবে সহযোগিতা করে চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি বিতরণ

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মহীন অসহায় ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

বীরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আওয়ামী লীগ জনগনের পাশে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে একটি ভুলে ফাহিমের ১০ বছরের স্বপ্ন ভঙ্গ !

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ