Monday , 1 March 2021 | [bangla_date]

বীরগঞ্জের ঐতিহ্যবাহী আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাট পরিদর্শন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর মৌজার জে,এলনং- ১৬৭, খাস খতিয়ান নং-১, দাগ নং -২৫৫ এর দাঙ্গা ২.৩৩ একর জমিতে অবস্থিত সাধারণের জন্য ব্যবহার্য ঐতিহ্যবাহী আদি কুমের দাঙ্গা শ্মশানঘাট। কালক্রমে এই শ্মশানের জমি দখলদার কতৃক প্রতিনিয়ত কমে গিয়ে অনেকাংশই আবাদি জমিতে রূপান্তরিত করা হয়েছে, এমনকি শ্মশানে পৌঁছাতে যে রাস্তা ছিলো সেটিও বিলুপ্ত করে নিজেদের আওতায় দখল নিয়েছে স্থানীয় ভূমি দস্যুরা। এ ব্যাপারে আদি কুমের দাঙ্গা শ্মশান কমিটির সভাপতি গোকুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র রায় জানান, কুমের ডাঙ্গা শ্মশানে ব্রিটিশ আমল থেকে উপজেলার সুজালপুর, নিজপাড়া, কুমরপুর সহ আশপাশের কয়েকটি এলাকার হিন্দু ও আদিবাসী স¤প্রদায়ের পূর্ব পুরুষ হতে অদ্যাবধি মৃতের দাহ কার্য সম্পন্ন করে আসছে। কিন্তু কিছু অসাধু ভূমিদস্যু ব্যক্তি হিন্দু ও আদিবাসীর কবর থাকা সত্বেও শ্মশানের মাটি কেটে ও রাস্তা জবর দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে এবং দখলে বাধা দিলে হুমকি ধামকি প্রদর্শন করছে। এ ব্যাপারে দুপুরে ( ১লা মার্চ) বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার আদী কুমের ডাঙ্গা শ্মশান পরিদর্শন এবং শ্মশানে পৌঁছানোর রাস্তা নির্মানকল্পে শ্মশান এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার

হরিপুরে স্বাস্থ্য বিধি না মেনেই কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ !

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের প্রতীকী কর্মবিরতি কর্মসূচি পালন

ডিআইএসটি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অধ্যক্ষ একজন প্রকৃত প্রকৌশলী হতে হলে ক্রীড়াসহ সর্বগুনের অধিকারী হবে হবে