Wednesday , 3 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃদিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের শিবনাথের দাঙ্গা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন এবং ঘর নির্মানের জন্য দ্রুত ঢেউটিন প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের। এসময় মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মিজান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল সাত্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৯টায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আইনুল হক,হজরত আলী, শফিকুল ইসলাম, তাইজুল ইসলাম ও সুলতান আলীর ৯টি ঘরের যাবতীয় সরঞ্জাম, নগদ ৪লক্ষ টাকা সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাহারোলে পূণর্ভবা নদীর উপর নব-নির্মিত ব্রীজের উভয় পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলালীগের বিক্ষোভ

দিনাজপুরের রামসাগরে ডুয়াথলনে প্রথম রাঙামাটির জয়তু দাস মিনি ম্যারাথনে প্রথম দিনাজপুরের তানজিমুল

বীরগঞ্জে হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬জন অজ্ঞান

রাণীশংকৈলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন দিলেন-জেলা প্রশাসক

হাবিপ্রবি’তে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

এক ছাগলের দু্ই বিরল বাচ্চা

কাহারাল ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল