Wednesday , 10 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাই আটক

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গরু চুরি সহ একাধিক মামলায় ২ ভাইকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল হাটপুকুর গ্রামের রজব আলীর ছেলে কামাল হোসেন ওরফে জাম্বু (৩৬) ও জালাল (৩২)কে আটক করেন। বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান জানান, জাম্বু একজন বহুল আলোচিত কুখ্যাত গরু চোর, তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ ধারায় বীরগঞ্জ থানার মামলা নং-১২ তাং-১৭/০১/২০২১ ও ৯টি গ্রেফতারী পরোয়ানা এবং ৭টি নিয়মিত মামলার পলাতক আসামী। অপর ছোট্ট ভাই জালাল চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৬ টি নিয়মিত মামলা এবং জিআর নং- ৭৮/২০১৫ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী ছিলেন। বীরগঞ্জ থানা পুলিশকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী জানান, দুইভাই জাম্বু ও জালালকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফেরে এসেছে। মঙ্গলবার দুপুরে আটককৃত ২ আসামীকে আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন !

তেঁতুলিয়ায় প্রথম ভিনদেশী টিউলিপ ফুল চাষ, পর্যটকদের ভীড়

আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পঞ্চগড়ে এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ব্যাহত হাবিপ্রবির ভেটেরিনারি হাসপাতালে

ঠাকুরগাঁও নাটাবে’র উদ্যোগে ‘যহ্মা প্রতিরোধে ইমাম সাহেবদের ভ‚মিকা’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত