Monday , 8 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে ৫ জুয়ারু ও নিষিদ্ধ সিনটাসহ ১ কিশোর গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ বীরগঞ্জে প্রকাশ্যে টাকার বিনিময় তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়ি ও ফার্মেসীতে অভিযান চালিয়ে এক কিশোর কে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম নেতৃত্বে এসআই রেজাউল করিম, এএসআই সুদান, কনেস্টবল সোলেমান আলীসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভান্ডেরাই ৫নং ওয়ার্ড গ্রামের জনৈক আক্তার হোসেন এর মুরগীর ফার্মের দক্ষিণ পাশের বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে প্রকাশ্যে টাকার বিনিময় তাস খেলার জন্য ভান্ডেরাই গ্রামের মৃত :সায়েদ আলীর ছেলে মনির হোসেন (৪১),মৃতঃ নায়েব আলীর খানের ছেলে আব্দুস সাত্তার ( ৬০), ঝলঝলি গ্রামের মৃতঃ দানেজ আলীর ছেলে মোঃ সামসুল আলম (৩৯), আরাজী মিলনপুর গ্রামের মৃতঃ আমানত উল্লাহের ছেলে মোশারফ হোসেন (৪৭), মৃত : তফিজ উদ্দিনের ছেলে ও ঠাকুরগাঁও সদর খামার ভোপল গ্রামের মৃতঃ তফির উদ্দিনের ছেলে আকবর আলী(৪৯) কে গ্রেফতার করা হয়। একই সময়ে তাদের কাছে কয়েক সেট তাস, বিছানা ও টাকা বিছিয়ে খেলার নগদ ১ হাজার ২শত টাকা উদ্ধার করেন। জুয়াড়ীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫ তারিখ -৭/৩/২০২১ইং। অন্যদিকে একই ইউনিয়নের বাহাদুর বাজারের তামিম ফার্মেসীতে অভিযান চালিয়ে নেশাজাতীয় নিষিদ্ধ ট্যাবলেট ১৫ পিচ সিনটা সহ মুচিবাড়ি এলাকার মোশারফ হোসেনের শিশুকিশোর ছেলে সিয়াম(১৫) কে আটক করে তার বিরুদ্ধে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার নং ৪, তাং- ৭/৩/২০২১ ইং । গ্রেফতারকৃতদের রোববার সকালে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বীরগঞ্জে পিবিবি এর এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে সেলাই ও ফ্যাশন ডিজাইন ও অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে

প্রভাব খাটিয়ে সেনা কর্মকর্তার শয়ন ঘরের দেয়াল ঘেষে প্রাচীর নির্মাণ করে জানালা বন্ধ করে দিলেন এডিসি

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ টি গরুর মৃত্যুতে খামারীদের মধ্যে আতঙ্ক চরম বিরাজ করছে