Sunday , 28 March 2021 | [bangla_date]

বোচাগঞ্জে অপমান সইতে না পারায় গৃহবধুর আত্মহত্যা আটক ১

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জের পল্লীতে ছাগলে ভুট্রার গাছ খাওয়াকে কেন্দ্র করে সালিশী বৈঠকে একজন গৃহবধুকে মানসিক নির্যাতন করা হয়। সেই মানসিক নির্যাতন সইতে না পেরে নিজ কক্ষে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী ৪ সন্তানের জননী গৃহবধু নুরুন নাহার বেগম (৩৫) ।
এলাকাবাসী জানান, গত ২৭ মার্চ শনিবার বিকালে বাড়ীর পাশ^বর্তী এলাকায় ছাগল কর্তৃক ভুট্রার গাছ খাওয়ানো কেন্দ্র করে প্রতিবেশী তৈয়ব আলী ও তার সন্তান মুনসুর এবং মান্নান এর সাথে কথা কাটাকাটি হয় নুরন নাহার বেগমের। এই ঘটনার জেরে প্রতিপক্ষ মনসুর ও মান্নান নুরুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে মারধোর ও বাড়ীর আসবাস পত্র ভাংচুর করা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় উভয়ের উপস্থিতিতে সালিশী বৈঠকে বসলে উল্টো নুরন নাহার বেগমকে দোষারোপ করে মানসিক নির্যাতন করা হয়। বিষয়টি মেনে নিতে না পারায় ২৮ মার্চ রবিবার ভোররাতে নিজ বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধু নুরন নাহার বেগম। উক্ত ঘটনায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় জনতা কর্তৃক তৈয়ব আলীকে আটক করে পুলিশের কাছে সপোর্দ করা হয়। আটক তৈয়ব আলীর দুই ছেলে মুনসুর ও মান্নান পলাতক রয়েছে।
বোচাগঞ্জ থানার এসআই আলন চন্দ্র বর্মন ও এসআই রানী রায় মৃত নুরন নাহার এর সুরতহাল রিপোর্ট করে লাশ দিনাজপুর মর্গে প্রেরন করেন। এব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেষ মুহুর্তে হিলিতে জমে উঠছে ঈদবাজার

পঞ্চগড়ে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

পীরগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা

আধুনিকতার ছোয়ায় হারিয়ে যেতে বসেছে পিড়িঁতে বসে চুল কাঁটা

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান