Wednesday , 24 March 2021 | [bangla_date]

বোচাগঞ্জে আন্তঃজেলা সক্রিয় ৯ জন গরু চোর চোরাই গরুসহ গ্রেফতার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে গরু চুরির একদিন পর হাকিমপুরে জনতা কর্তৃক আটক হয়েছে ৩টি গরু সহ সংঘবদ্ধ চোরের দল। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন সুবিদহাট (ডাক্তারপাড়া) এলাকার মুহাম্মদ আলীর বাড়ী থেকে গত ২৩ মার্চ মঙ্গলবার ভোর রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু কে বা কাহারা গরু চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে গরু চুরি ঘটনায় মুহাম্মদ আলী বাদী হয়ে ২৩/০৩/২০২৩ ইং তারিখে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মুহাম্মদ আলীর লোকজন চুরি হওয়া গরুর খোজ নিতে গিয়ে জানতে পারে দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকায় ৩টি গরু ও ১টি ট্রাক সহ ৯ ব্যক্তিকে গরু চোর সন্দেহে স্থানীয় জনগন আটক করে মারপিট করে হাকিমপুর থানার নিকট সোপর্দ্দ করে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গরুর মালিক হাকিমপুর থানায় গিয়া গরুগুলি সনাক্ত করেন। আটককৃতরা হলেন ১। মোঃ আরিফ হোসেন (৩০) পিতা- মঞ্জু মিয়া, যুগীবাড়ী, দিনাজপুর সদর, ২। হযরত আলী ওরফে সুজন (২৪) পিতা-মৃত জহিম উদ্দীন, যাদুরহাট, নীলফামারী সদর, ৩। শ্রী কৃষ্ণচন্দ্র দাস (৩৫) পিতা- মৃত সুন্দর চন্দ্র দাস, গোদাগাড়ী, দিনাজপুর সদর, ৪। মোঃ মমিন মিয়া (৩৮) পিতা- মোঃ মনছুর আলী, জামালপুর-চকপাড়া, পীরগঞ্জ, রংপুর, ৫। তাপস চন্দ্র দাস (৩২), পিতা- হরেক চন্দ্র দাস, ভোগডোমা, বীরগঞ্জ, দিনাজপুর। ৬। সাধু চন্দ্র দাস (৩৬) পিতা-মৃত নরেশ চন্দ্র দাস, বিষ্ণপুর, খানসামা, দিনাজপুর। ৭। লিটন চন্দ্র দাস (৩৪) পিতা-রবি চন্দ্র দাস, যাদুরহাট, ভেড়াডাঙ্গা, নীলফামারী সদর, ৮। মোঃ মুশফিকুর রহমান (৩৮) পিতা- তোশারফ আলী, শ্রিপুর, বিরামপুর, ৯। শ্রী সুজন চন্দ্র (৩২) পিতা-মৃত বিজয় চন্দ্র, হাটরামপুর, বোচাগঞ্জ, দিনাজপুরকে বোচাগঞ্জ থানার হেফাজতে নিয়ে এসে গ্রেফতার দেখিয়ে ২৪ মার্চ বুধবার দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বিরলে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের মহাতাবু জলসা

করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তারদের জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরলে জামায়াতের সূধী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত

বিরলে ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

কাহারোলে যুবদলের উদ্যোগে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির মাঠে জেলা প্রসাশক

পঞ্চগড়ে কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা

এক মাস পর কারামুক্ত দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর