Sunday , 7 March 2021 | [bangla_date]

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করলো বাংলাদেশ

এবার ভারত থেকে আমদানি হয়েছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাবারের পর সেই বিচিগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়। দেশে যার কোনো মূল্য নেই, সেই তেঁতুল বিচি প্রথমবারের মত ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

শনিবার বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরপরই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।

তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার সাংবাদিকদের জানান, দেশে কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে দাম ভালো রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে লিচুর গাছে গাছে মুকুলের মৌ মৌ গন্ধ,পরিচর্যায় ব্যস্ত চাষী

বিত্তবান মানুষের কাছে আবু তালহার আকুল আবেদন ”আমি বাঁচতে চাই”

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মারা যাওয়া আত্মীয়কে দেখে ফেরার পথে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

বিরলে বিএনপি’র আনন্দ মিছিল ও লিফলেট বিতিরণ

রবিদাস ফোরাম ( বি.আর.এফ) সমন্বয় সংগঠনের আলোচনা সভা ও কমিটির গঠন

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

দিনাজপুরে রাজবাড়ীর পুরনো ঘর থেকে মিলল বিশাল কড়াই

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত