Thursday , 18 March 2021 | [bangla_date]

মরে যাচ্ছে ঢেপা নদী, নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ কালের আবর্তনে মরে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছোট ঢেপা নদী ও পৌরশহরের স্লুইসগেটের একপাশে পনি শূন্য হয়ে পড়ায় নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল। হয়তো কয়েক বছর পর স্মৃতির পাতা থেকে হারিয়ে যাবে ঢেপা নদী। এলাকাবাসী জানান,এক সময় ঘর থেকে বের হয়েই শোনা যেতো নদীর কলকল ধ্বনি। রং- বেরংয়ের পালতোলা নৌকা প্রকৃতিতে যোগ করতো অপরূপ সৌন্দর্য। মাঝি-মাল্লার ভাটিয়ালি গানে মুখরিত থাকতো সারাক্ষণ। দিনভর জনসাধারণের পদভারে জমে উঠতো নদীর ঘাটগুলো। এ সবই এখন শুধু স্মৃতি। নদীর বুকজুড়ে এখন সবুজের সমারোহ। লোকজন জবর দখল করে আবাদ করছে। নদীটি শুকিয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে শত শত মৎস্যজীবী। নদী খনন করা হলে মৎস্য চাষীসহ আবাদি জমিতে সেচের ব্যবস্থা করা যাবে। কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে অনেক টাকা। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ঢেপা নদীর দৈর্ঘ্য :৪২ কিলোমিটার (প্রায়) গড় প্রস্থ : ১২০ মিটার। উৎপপ্তি স্থল: আত্রাই নদী হতে (মালিজল,বীরগঞ্জ, দিনাজপুর)। নদীর গ্রতিস্থল : পূনর্ভবা নদীতে রোজাপাড়াঘাট সদর দিনাজপুর। তবে সরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীটি খনন করলে এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে স্থানীয়দের অনেকেই তাদের অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ট্যাপেন্ডালসহ মা-দক ব্যবসায়ী আ-টক

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা  ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা যেন ভক্তদের মিলন মেলা

চিরিরবন্দরে র‌্যাবের সহযোগিতায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর পরিদর্শন

দিনাজপুরে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে মানববন্ধন