Wednesday , 24 March 2021 | [bangla_date]

মাদকমুক্ত বীরগঞ্জ চাই দাবীকে সামনে রেখে হামরা বীরগঞ্জিয়া সংগঠনের নির্বাহী পরিষদের নাম ঘোষণা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ, মাদকমুক্ত বীরগঞ্জ চাই দাবীকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে হামরা বীরগঞ্জিয়া নামক সংগঠনের নির্বাহী পরিষদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে । নির্বাহী পরিষদের কেন্দ্রীয় ও উপজেলা কাঠামো ৩ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে। যা ২০২১ সালের জানুয়ারী মাসের ০১ তারিখ হতে ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত বহাল থাকবে।বুধবার (২৪ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় সফররত হামরা বীরগঞ্জিয়া সংগঠনের নির্বাহী পরিষদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়। কেন্দ্রীয় পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ রেজওয়ানুল হক রেজা, উদ্যোক্তা সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ নাহিদ রিয়াজ মিথুন, দপ্তর সম্পাদক মনোয়ারা বেগম মালা, প্রচার সম্পাদক মোঃ ফারুক খান। অন্যদিকে উপজেলা ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি নীল রতন সাহা নিপু, সাধারণ সম্পাদক মোঃ মতিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ লাইছুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ নূরনবী সরকার, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সুজন, প্রচার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন । উল্লেখ্য যে, ঈদ উল ফিতর ২০২১ এর পূর্বে যে কোন দিন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় পরিষদের পুরো ১১ জন সদস্যের ও উপজেলা পরিষদের পুরো ০৭ জন সদস্যের নাম প্রকাশ করা হবে। সেইসাথে কেন্দ্রীয় পরিষদ ও উপজেলা ইউনিটের সকল সদস্য বীরগঞ্জবাসীর কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছে।বর্তমানে ১০ জন সদস্যের বীরগঞ্জিয়া ট্যুর গ্রুপ পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায় অত্যন্ত কম খরচে ৩ রাত ও ২ দিনের ট্যুরে রয়েছে যা ২২ মার্চ সন্ধ্যায় শুরু হয়ে ২৫ মার্চ সকাল পর্যন্ত চলবে।এবারের ট্যুরের থিম বক্তব্য হলো মাদকমুক্ত বীরগঞ্জ চাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈশাখী মেলার উদ্বোধন

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে পুকুর থেকে ৮ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার ! সবার প্রশ্ন হত্যা না আত্মহত্যা

দিনাজপুরে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি-কর্মী সম্মেলন

পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় দুই যুবক জনতার হাতে আটক

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

বিয়ের ৯ দিন পর পাশের ঘরে বরকে রেখে নববধূর আ-ত্মহ-ত্যা

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরেক কিশোরের মৃত্যু