Saturday , 13 March 2021 | [bangla_date]

রংপুরে প্রগ্রেসিভ লাইফ’র চেক প্রদান।। প্রশিক্ষণ ও উন্নয়ন সভা-২০২১ অনুষ্ঠিত

এসএম মশিউর রহমান সরকার, বিশেষ প্রতিনিধি \ “প্রগ্রেসিভ জীবন,আর্থিক নিরাপদ জীবন” এই প্রত্যয় নিয়ে আজ ১৩ মার্চ শনিবার দিন ব্যাপী রংপুর কামাল কাচনা রোডে এসোডে’র হলরুমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর বিভাগীয় পর্যায়ে চেক প্রদান-প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীর মনোনীত পরিচালক নাজিম তাজিক চৌধুরী। অনুষ্ঠানে কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক (রংপুর বিভাগ) খলিলুর রহমান রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন কোম্পানীর সচিব ও বিভাগীয় প্রধান মানব সম্পদ ও আইন বিভাগের উপদেষ্টা জহির উদ্দীন, প্রধান কার্যালয়ের এজিএম উন্নয়ন ও প্রশাসন বিভাগের মাসুদুজ্জামান, পঞ্চগড় সার্ভিস সেলের ইনর্চাজ আজিজার রহমান বেলাল, রাণীশংকৈল সার্ভিস সেলের ইনর্চাজ আব্দুস শাশীম সরকার, ফুলবাড়ী সার্ভিস সেলের ইনর্চাজ আনিসুর রহমান, কুড়িগ্রাম সার্ভিস সেলের ইনর্চাজ ইসাহাক আলী।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইন্স্যুরেন্স এডভাইজার ট্রেইনার প্রতিষ্ঠাতা ইন্স্যুরেন্স বিডি গ্রæপ মাহমুদুল ইসলাম। এছাড়াও রংপুর বিভাগের সকল এজেন্সী, সার্ভিস সেলের উন্নয়ন কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ও আলোচনা শেষে বীমার মেয়াদ পূর্তি উপস্থিত গ্রাহকদের মাঝে চেক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

১৫ আগষ্ট পালনে ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুরের প্রস্তুতি সভা

বোচাগঞ্জে অাওয়ামী স্বেচ্ছা সেবক লীগের অায়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

মুক্তিযুদ্ধ কর্ণার এর উদ্বোধনকালে হুইপ মুক্তিযুদ্ধ কর্ণার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে

কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ সামগ্রী বিতরণ

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার