Sunday , 14 March 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ডিবির হাতে ফেন্সিডিলসহ ২ জন আটক !

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মো: সোহেল রানা(৪২) সুমন আলী (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রাণীশংকৈল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউপি’র কেউটান (রাউতনগর) গ্রামের মাদকব্যবসায়ী সোহেল রানার (৪২) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে আসামী সোহেল রানা ও অপর আসামী সুমন আলীকে ৭০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।
সোহেল রানার কাছে ৫০ বোতল ও সুমনের নিকট হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, আটক মাদক ব্যবসায়ী দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রবিবারে রাণীশংকৈল থানায় মামলা করা হয়। মামলা নং-১২।
কোন মাদকব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫

পিঠে ব’ড়শি গেঁ’থে শূ’ন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভি’ড়

পুলিশকে নির্লোভ ও অপরাধির পক্ষত্যাগ করার আহবান জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

এই দেশটা আপনার, আমার ও আমাদের: ডা.জাহিদ হোসেন

ঠাকুরগাঁওয়ে ইএসডিও প্রসপারিটি (ক্ষুদ্র -নৃগোষ্ঠি) প্রকল্পের ভ্যান বিতরন

রাণীশংকৈলে ভিক্ষুকের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

ঠাকুরগাঁওয়ে এ বছরের গমের আবাদ কমেছে !

বিনম্র শ্রদ্ধায় রাণীশংকৈলে পালন অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ফেরত কৃত ৯৯ হাজার জাতীয় পরিচয়পত্র গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।