Saturday , 27 March 2021 | [bangla_date]

রানীশংকৈলে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্ভোধন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

বাংলাদেশের এক অন্যান্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়।

শনিবার (২৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্ভোধনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক ৩০১ মহিলা সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মহিলা আ’লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমূখ।

উদ্ভোধনী অনুষ্ঠানে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের স্টল সুসজ্জিত করে সাজানো হয়েছে।
দিনভর মেলায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সমাগম করতে দেখা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- অ্যাডভোকেট টুলু

বালিয়াডাঙ্গীতে তিনদিন ঘুড়েও পায়নি এক বস্তা সার, কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষকরা

পীরগঞ্জে মোবাইলের দোকানে চুরি

দিনাজপুরে ভুট্টা চাষ বেড়েছে, লাভবান হচ্ছেন কৃষক

বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর প্রেসক্লাবের বিনম্্র শ্রদ্ধা

বিগত ৩টি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়মী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল -পঞ্চগড়ে জাগপার মূখপাত্র রাশেদ প্রধান

মোবাইল ব্যবসায়ীর টাকা ছিনতাই গ্রেফতার-৩ পুলিশের সংবাদ সম্মেলন

দিনাজপুর শিক্ষাবোর্ড

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের কৃতি সন্তান শাহাদতের মৃত্যু

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়