Friday , 26 March 2021 | [bangla_date]

রানীশংকৈলে শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্জলন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণহত্যা দিবসে শহীদদের স্বরণে ও তাদের উৎসর্গ করে পুরো উপজেলা পরিষদ জুড়ে মোমবাতি প্রজ্জলন করা হয়। এছাড়াও শহীদদের সন্মার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রাত ৯টায় অন্ধকারে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় গনহত‍্যা দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ।
গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।

গণহত্যা দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্দ‍্যেগ্যে উপজেলা পরিষদ চত্বরে ও বঙ্গবন্ধুর ম‍্যুরালে মোমবাতি প্রজ্জলন করা হয়। উপজেলা প্রশাসন ছাড়াও দিবসটি যথাযথ মর্যাদায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গসংগঠন পালন করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা

ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জ পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন

মাদকমুক্ত বীরগঞ্জ চাই দাবীকে সামনে রেখে হামরা বীরগঞ্জিয়া সংগঠনের নির্বাহী পরিষদের নাম ঘোষণা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ঝটিকা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন

পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

হরপিুরে সীমান্ত হত্যা এবং চোরাচালান বন্ধে জনসচতেনামূলক সভা অনুষ্ঠতি