Saturday , 6 March 2021 | [bangla_date]

রোববার ৭মার্চ ৫ বিভাগে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর,কুমিল্লা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রোববার (৭ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে এই দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সন্ধ্যায় পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে তারপরের পাঁচ দিনে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায়  সিজিপিএ ৪ এর মধ্যে প্রথম স্থান

৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে প্রথম স্থান

পীরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু