Tuesday , 9 March 2021 | [bangla_date]

সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল

দুর্নীতি মামলায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের নিম্ন আদালতে ১০ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

তাকে আগামী ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যথায় এ মামলায় জামিন বাতিল করে তাকে গ্রেপ্তার করা হবে বলেও আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, হাজী সেলিমকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে ২০০৮ সালের ২৭ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ মামলায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। আপিলের পর ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট দুর্নীতি মামলা থেকে হাজী সেলিমকে খালাস দেন।

দুদক হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। ২০১৫ সালের ১২ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাজী সেলিমের আপিলের পুনরায় শুনানি এবং পুনরায় আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেন।

আজ হাইকোর্ট হাজী সেলিমের সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়ে ১০ বছরের কারাদণ্ড বহাল রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

কাহারোলে বনড়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিরলে বিপুল পরিমান গাঁ-জাসহ বহনকারী ট্রাক ও জড়িত ২ ব্যাক্তি আ-টক

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

ছেলেকে বাঁচাতে কিডনি দিয়ে চান মা, প্রয়োজন শুধু চিকিৎসার খরচ !

দিনাজপুরের বাজারে আসা রসাল লিচুর দাম চড়া

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে কেলাগড়া কালি মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন