Tuesday , 23 March 2021 | [bangla_date]

সারাদেশে করোনায় বেড়েছে আক্রান্ত, কমেছে মৃত্যু

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।এর আগে সোমবার (২২ মার্চ) দেশে আরও ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৩৫ হাজার ২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২ লাখ ৫৭ হাজার ২৬১ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৯৪৫ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৬৮৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৩৩০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২০০ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৬ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৯১ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৯২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১৭২ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৪তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জনসচেতনতামূলক কার্যক্রম পালনে বিআরটিএ-র রোড শো

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণসহ ১১দফা দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

বীরগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

ন্যয় বিচার পাওয়ার অর্থে সাংবাদিকদের প্রতি সবচেয়ে আস্থাশীল প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল- -বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় করেন ইসিজি, প্রেসক্রিপশন লেখেন সহকারী !

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু

বিরলে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ