Sunday , 7 March 2021 | [bangla_date]

হরিপুরে আ’লীগের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
৭ মার্চ উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।
পরে আ,লীগ কার্যলয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তঃ সভাপতি নগেন কুমার পাল,সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান (মুকুল), যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন,সাংগঠনিক সম্পাদক মোজাফফর আহম্মেদ (মানিক), কৃষক লীগ সভাপতি অধ‍্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার যুবলীগ সাধারণ সম্পাদক আমজাদ আলী,ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন,আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

কাহারোলে পাটের বাম্পর ফলন, দাম পেয়ে কৃষকেরা খুশি

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি

রাণীশংকৈলে বরযাত্রীর গাড়ী উল্টে নিহত -১আহত-২

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচন

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

খানসামায় গাঁজাসহ ব্যবসায়ী আটক