Wednesday , 17 March 2021 | [bangla_date]

হরিপুরে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখা মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পথশিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় পথশিশুরা আনন্দে উচ্ছাসে ভরে তোলে পুরো এলাকা।

যুব নেটওয়ার্ক, হরিপুর উপজেলা, ইএসডিও প্রোমোট এর উদ্যোগে, ইএসডিও প্রোমোট এর যুবাদের নিজস্ব অর্থায়নে পথ শিশুদের নিয়ে কেককাটা ও তাদের একবেলা আহারের আয়োজন সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুভ্রত ভৌমিক মিলন , ইএসডিও প্রোমোট প্রকল্পের ফেসিলেটেটর লালবাবু, সাংবাদিক এবিএম কাইয়ুম,ইএসডিও প্রোমোট প্রকল্পের যুবারা, ইএসডিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ প্রমূখ ।

এছাড়াও দিবসটি দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে পালন করা হয় ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনার নতুন উপধরনে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

পীরগঞ্জে ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভবনের বিমে ফাটল ও ঝুঁকিপূর্ণ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন-এমপি গোপাল

সা¤প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই-এমপি গোপাল

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা দেশের পরিবর্তন করতে হলে জনগণকে হ্যা ভোট দিতে হবে

বোচাগঞ্জে নির্বাচনী পথসভায় জাতীয় পাটির প্রার্থী এ্যাডভোটে জুলফিকার হোসেন আপনারা হ্যাঁ দিয়ে ৭১এর মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চাবেন জাতীয় পার্টি এটা মেনে নেবে না

ঠাকুরগাঁওয়ে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি পালন

রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের লক্ষ্যে পঞ্চগড়ে অবহিতকরণ সভা

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়