Thursday , 25 March 2021 | [bangla_date]

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস ঘোষনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও : ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষনা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ওয়ান বাংলাদেশ , ঠাকুরগাঁও জেলা শাখা নামে একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে শহরের সমবায় মার্কেট চত্বরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।
এই দিনকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষনা করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। পৃথিবীর জঘন্যতম এ হত্যার যাতে কোনো সাক্ষী না থাকে, সে কারণে বিদেশি সাংবাদিকদের হোটেলে বন্দী করে রাখা হয়।
বক্তব্যদেন সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ মোধ আলী হোসেন, সাধারণ সম্পাদক হাসান তারেক সজিব ও যুগ্ম সা:সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

তেতুলিয়ায় মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দিনাজপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংলাপ

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ও আলোচনা সভা

বোচাগঞ্জে প্রতিচ্ছবি ডিজিটাল শিক্ষা উৎসব উদযাপন

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

সাংবাদিক আজাদ’র কারামুক্তির দাবিতে মানববন্ধন