Wednesday , 3 March 2021 | [bangla_date]

কাহারোলে কুকুর কামড়ে নিহত হৃদয় শীলের শোকাহত পরিবারের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া নাপিত পাড়া গ্রামে কুকুরের কামড়ে অবিনাশ শীলের ছেলে হৃদয় শীল এর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ২ মার্চ মঙ্গলবার বিকেলে তার বাড়ীতে গিয়ে নিহত হৃদয় শীল এর মায়ের সাথে কথা বলেন ও শোকাহতদের খোজ-খবর নেন এমপি গোপাল। এসময় পরিবারের সকলকে শোক ধৈর্যধারনের আহবান জানান এবং আর্থিক সহযোগিতা করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রোববার একদল কুকুরের কামড়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশু হৃদয় শীল এর। জানা যায়, মাঠে কাজ করে শিশু হৃদয় শীল বাড়ী ফিরছিল। এ সময় ৫/৬ টি কুকুর দল বেঁধে তার উপর হামলা চালায়। কুকুর গুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এক পর্যায় কামড়ে তার গলার রগ ছিড়ে ফেলে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে। এ সময় এলাকার লোকজন দেখতে পেয়ে শিশু হৃদয় শীলকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। রাস্তায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। হাসাপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাবাসুম তাজরুবা তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। হৃদয় শীল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চালের বস্তায় ভেজাল ভোক্তার অভিযানে বোচাগঞ্জে সালেহা ও তুলাই অটো মিলকে ২ লাখ টাকা জরিমানা

রাণীশংকৈল সার বিতরণে হট্টগোল কৃষি কর্মকর্তা হাসপাতালে

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে নিহত পরিবারের মাঝে আথিক সহায়তা প্রদান আওয়ামীলীগ এমন একটি দল যারা বিপদে পড়লে সব সময় মানুষের পাশে থাকে-তথ্যমন্ত্রী

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আতশবাজি ও ফানুস উড়ানো

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন চাকুরীতে প্রকৃত হরিজনদের বঞ্চিত করে নিয়োগের প্রতিবাদ –বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন

ছাত্র মৈত্রী’র শিক্ষা উপকরণের দাবীতে দিনাজপুরে অবস্থান কর্মসূচী সমাপনী