Thursday , 11 March 2021 | [bangla_date]

চট্টগ্রামে আগুনে পুড়ল ১১ বাস

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে বাগদাদ এক্সপ্রেসের ১১টি বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িগুলো একটি গ্যারেজে রাখা ছিল। হঠাৎ একটি গাড়িতে আগুন ধরে। পরে সেখানে রাখা অন্য গাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে তাদের তিন ইউনিট দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, দুপুরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী যায়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ তদন্ত করে জানা যাবে।

গাড়িগুলোর মধ্যে ৯টি একবারে পুড়ে যায়। আর সব কয়টি গাড়ি পরিত্যক্ত।
বাগদাদ এক্সপ্রেসের কর্মকর্তা সোহেল ইকবাল বলেন, ১১টি গাড়ির মধ্যে সাতটি চালু ছিল। তবে কী কারণে আগুন লেগেছে, তা বুঝতে পারছি না। এত অল্প সময়ে কীভাবে বাসগুলো পুড়ল, তাও বোঝা যাচ্ছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস উদযাপিত

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

দিনের অর্ধেক সময় কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়

বীরগঞ্জ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আজমল হক ফাউন্ডেশন

দিনাজপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক —মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল শেখরাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

হরিপুরে আগুনে পুড়ল ৫ দোকান

পীরগঞ্জে শিশুশ্রম নিরসনে সেবাদানকারী প্রতিষ্ঠানের করনীয় বিষয়ক সভা

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে