Wednesday , 24 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ওএমএসের আটা কালোবাজারে বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা !

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ওএমএস এর খোলা আটা কালোবাজারিতে বিক্রি করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: কামরুল হাসান সোহাগ।

স্থানীয় সূত্রে জানাগেছে, শহরের নিশ্চিন্তপুর এলাকার মৃত ফরিদউদ্দীনের ছেলে আবুল হুসেন ভূঁইয়া(৬২) দীর্ঘদিন ধরে ওএমএসের ডিলারশীপ চালিয়ে এসে গোপনে আটা বিভিন্ন মুদীর দোকানে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলা খাদ্য অফিস থেকে পাঁচ বস্তা আটা তুলে এক বস্তা স্থানীয় কালীবাড়ি বাজারের দুলালের মুদির দোকানে দিলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে বিষয়টি প্রশাসনকে অবহিত করে।

খবর পেয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:কামরুল হাসান সোহাগ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ডিলারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার অপরাধ স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিলার আবুল হুসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

পরবর্তীতে জব্দকৃত ৫০ কেজি ওজনের সেই আটার বস্তা মুন্সিপাড়া এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পেশকার চন্দন কুমার দে, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এএসআই মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনে মাটি চাপা পড়ে ৪ নির্মান শ্রমিক আহত

বিশ্ব নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি  মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বিয়েতে হ্যাট্রিক, তবুও তারুণ্যে লাবণ্যে এখনো দীপ্ত শ্রাবন্তী

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বরাইপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

বোদা থানার ওসি শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন

নির্বাচনের আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত ও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি