Friday , 5 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা হাতের অস্ত্রপাচারে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে ভাঙ্গা হাতে অস্ত্রপচার করতে গিয়ে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের নাম মেহবাহুল হক লালন (১৯)। সদর উপজেলার রায়পুর গ্রামের জলাই মন্ডলের ছেলে। সে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
পারিবারিক ষুত্রে জানা যায়, দেড় মাস আগে ফুটবল খেলার সময় ডান হাতের হাড় ভেঙ্গে যায় লালনের। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করে সুস্থ হলেও মাঝে মাঝে হালকা ব্যাথা অনুভব করে সে।
বুধবার সকালে হাড় বিশেজ্ঞ ডাক্তার জিল্লুর রহমান সিদ্দিককে দেখালে তিনি বলেন অস্ত্রপচার করার পারামর্শ দেন। তার পরামর্শে ওই শিক্ষার্থীকে শহরের এহিয়া নার্সিং হোমে ভর্তি করানো হয়। লালনের দুলাভাই মজিবর রহমান বলেন, বুধবার রাত ১০ টার পরে লালনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
সেখানে ইঞ্জেকশন দেওয়ার পরে আস্তে আস্তে জ্ঞান হারায় লালন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ লালনের হালকা সমস্যা হয়েছে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক ভাবে এ্যাম্বুলেন্সে করে দিনাজপুর নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে লালন।
লালনের বাবা জলই মন্ডল বলেন, ডাক্তার বলেছিল হালকা অপারেশন সে জন্য ছেলেকে নিয়ে গেছিলাম। আগে জানলে কসাই খানায় নিয়ে যেতাম না ছেলেকে।
অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে শ্বিবিদ্যালয়ে ভর্তি করেছিলাম স্বপ্ন আমার খালি হয়ে গেল বলে কান্নায় ভেঙ্গে পরেন লালনের বাবা।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসক জিল্লুর রহমান কোন কথা বলতে রাজি হয়নি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার আলো ছড়িয়ে দিতে বোদা-দেবীগঞ্জে শিক্ষা উন্নয়ন তহবিল’ গড়ে তুলতে চান অধ্যাপক এমরান

বীরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ বিপাকে পড়েছে অতি দরিদ্র মানুষ

প্রত্যয় স্ক্রিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে চতুর্থ দিনের কর্মবিরতি

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

বালিয়াডাঙ্গীতে “অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ না করায় বিপাকে অভিভাবক-শিক্ষার্থীরা”

আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই —— রাণীশংকৈলে এপি হাফিজ উদ্দীন আহম্মেদ

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা