Wednesday , 17 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীকে অপহরণ অভিযােগে ৪জন গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাব – রেজিষ্ট্রি অফিসের এক কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও মারধরের অভিযােগে ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভােরবেলা তাদের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রফতার করা হয় বলে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুর সবুর বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন । অপহরণের শিকার মামলার বাদী জুয়েল মিঞা ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার রফিকুল ইসলামের ছেলে । তিনি লাহিড়ী সাব রেজিষ্ট্রি অফিসে ৩ য় শ্রেণির কর্মচারী বলে পুলিশ জানিয়েছে । গ্রেফতারকৃত আসামীরা হলেন – পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আব্দুস সামাদের ছেলে নাসিদুল ইসলাম ( ২৬ ) , চাঁদপুর জেলার শাহবস্তী থানার মুনির হােসেনের জসিম উদ্দীন ( ২৬ ) , বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে সাজেদুল ইসলাম ( ২৭ ) ও পাড়িয়া ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের ফজলে এলাহির ছেলে জসিম উদ্দীন ( ১৯ ) ।

এজাহারের বরাত দিয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই খাদেমুল ইসলাম নর্থবেঙ্গল ২৪ কে জানান , মামলার বাদী জুয়েল মিঞা সাব রেজিষ্ট্রি অফিস থেকে বাড়ী ফেরার সময় গতকাল মঙ্গলবার ওই চারজন তাকে অপহরণ করে অপরিচিত এলাকায় নিয়ে যায় । সেখানে মারধরের পাশাপাশি মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করে।তিনি আরও জানান , ১০ হাজার টাকা বিকাশে দেওয়ার পর কোনমতে অপহরণকারীদের নিকট থেকে মুক্তি পাওয়া পর বালিয়াডাঙ্গী থানার এসে বুধবার ভােরবেলা মামলা দায়ের করে । মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে।বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান , পুলিশ অপহরণকারীদের গ্রেফতার করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে । মামলা তদন্ত চলছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে পঞ্চগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে  বাংলাদেশি যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ সেমিনার

ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে  ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !

দিনাজপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয়সভা অনুষ্ঠিত