Wednesday , 10 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত ঠাকুরগাঁওয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে মনে করছেন কৃষকরা।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে জেলায় ৩৪ হাজার ৪শ ৮০ হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ভুট্টা চাষে জেলার কৃষকরা বেশি ঝুঁকে পড়ছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে।
হরিপুর উপজেলার লখড়া গ্রামের কৃষক আবু সাইম বলেন, এলাকার যেসব জমিতে আগে বোরোচাষ করা হতো সেসব জমির অনেকগুলোতেই আমরা এবার ভুট্টা চাষ করছি। বোরোচাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকে পড়েছি।

হরিপুর উপজেলা কৃষি অধিদফতরে কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার বলেন, এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারেন এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত পরিমান ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অনুভূতিটা আমি হুট করেই প্রকাশ করতে পারবো না: পরীমণি

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করা হয়নি

সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে – ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন এমপি

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক  কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ধ-র্ষণের সাথে জড়িতদের শা-স্তির দাবীতে মান-ববন্ধন

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

কাহারোলে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন – জেলা প্রশাসক

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা