Thursday , 25 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

ঠাকুরগাঁও: ২৫০ শয্যার নব-নির্মিত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভবনে কেবিন বøকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেবিন ব্লকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
২৫০ শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভবনের ৭ম তলায় ৭টি এসি ও ১১টি নন এসি কেবিন বøকের উদ্বোধন করা হয়। এতে করে সাধারণ মানুষরা এখনথেকে কেবিন ব্লকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই স্বাস্থ্যখাতকে মানুষের দোড়গড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিনামূল্যে ওষুধ, চিকিৎসা সেবা, খাওয়া থেকে শুরু করে নানা ধরনের সেবা মানুষকে দেয়া হচ্ছে। স্বাস্থ্যখাতকে আমরা আরও উন্নত করার জন্য নানামূখী প্রদক্ষেপ গ্রহণ করেছি। আমরা চাই প্রত্যেকটি মানুষ যেন শতভাগ সেবা পায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রাকিবুল আলম চয়ন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

পীরগঞ্জে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত

গাড়ির ওপর নাচছিলেন কনে, সব তছনছ করে দিল দ্রুত গতির গাড়ি!

বিরল এপি ও জনগনের নেতৃত্বে ব্যাপক পরিস্কার-পরিছন্নতা অভিযান

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

দিনাজপুর সরকারী সিটি কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও ক্যাম্প

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

খানসামার প্রতিবন্ধী জাহানুরকে এইড আ্যপিল অস্ট্রেলিয়ার দোকান উপহার

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…সারজিস আলম

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন