Friday , 19 March 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও রাতের আধারে কালী মন্দিরের মূর্তি দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও উত্তর পাড়া গ্রামে ১৮ মার্চ বৃহস্পতিবার রাতের আধারে সবার অগোচরে কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে ঐ গ্রামের মৃত ফাগু রাম চন্দ্রের ছেলে শান্ত চন্দ্র মন্টুর বাড়িতে অবস্থিত পারিবারিক কালী মন্দিরটিতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঘটনার দিন রাত অনুমানিক ৯ টার সময় মন্টুর বাড়ির ১০০ গজ পূর্ব পাশে কালী মন্দিরটিতে গমের গড় দিয়ে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা আগুন দেখতে পেলে দৌড়ে আসে সবাইকে জানালে সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পুন্ন কালী মূর্তিটি পুড়ে ছাই হয়ে যায় ।

মন্দির বাড়ির জমিদাতা শান্ত চন্দ্রের সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন গমের গড় দিয়ে কালী মূর্তিটিকে পুড়ে ছাই করে দিয়েছে দূর্বৃত্তরা। এখন থানায় অভিযোগ দিতে যাচ্ছি। এ ব্যাপারে উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, আমি ফোনে ঘটনাটি জেনেছি এবং থানায় অভিযোগ দিতে বলেছি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিন ও বাঁশের তৈরি মন্দির ঘরটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং মূর্তিটি পুড়ে গেছে। ঘরের দৈর্ঘ্য প্রায় ৮ ফিট এবং প্রস্থ ৮ ফিট ছিল আমাদের তদন্ত ও পুলিশি টহল অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন

জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্রুয়ারী  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

সরকারের গণতন্ত্র হচ্ছে চুরি, লুট, টাকা পাচার ও মানুষ হত্যা করার গণতন্ত্র– ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাণীশংকৈলে বিএনপি নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

দিনাজপুর বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গাছ সুরক্ষা(পেরেক অপসারণ) কর্মসূচি উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ