Tuesday , 2 March 2021 | [bangla_date]

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও : রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার,খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিন সহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল সংগঠন সমূহের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের আহবায়ক মাহবুব আলম রুবেল, সদস্য জাকির হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশে যে দুর্নীতি লুটপাট মাফিয়াতন্ত্র চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের কন্ঠস্বর রুদ্ধ করতেই এ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। আর এর শিকার হচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক সহ মুক্ত চিন্তার মানুষ।
বক্তারা আরো বলেন, গত ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ হাজার ৯শ ৮৩ জনের নামে মামলা হয়েছে। ২০২০ সালে ৭৫ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ আইনের মাধ্যমে সংবাদ পত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনো কাম্য নয়। এ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরকেও পুলিশি হামলায় রক্তাক্ত করা হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানীর শিকার হতে হচ্ছে।
তাই অবিলম্বে এ আইন বাতিল চেয়ে এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার,খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিন সহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

Thak-news pic-002.jpg

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসমাবেশ বিত্তমান সরকার ব্যবস্থার পরিবর্তনে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই —ভিপি নুরুল হক নুর

পার্বতীপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়ছে না কাতার এয়ারওয়েজ, ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ

দিনাজপুর শহরে প্রায় দুই বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত অতিষ্ট পৌরবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করা সহ বিভিন্ন অপরাধে ৫ ব্যাক্তিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে অটো রিক্সায় এলইডি লাইট ব্যবহারে অহরহ ঘটছে দূর্ঘটনা

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে করা সম্ভব না – ধানের শীষ প্রার্থী মনজুরুল ইসলাম