Saturday , 13 March 2021 | [bangla_date]

ঢাকাসহ দেশের ৫ অঞ্চল ঝড়-বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় মূ*মুর্ষ নারী রো*গী ইউএনও’র কাছে চাইলেন সাহায্য পেলেন র-ক্ত

বীরগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট যুদ্ধ

বীরগঞ্জে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হয়ে ফিরলেন রিফাত

বীরগঞ্জে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী

দিনাজপুরে সিভিল সার্জনের পরিচয় ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক-১

কাহারোলের ১৩ মাইল বাজারে আগুনে ১৫টি দোকান ভষ্মিভূত

রুহিয়ায় শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

বীরগঞ্জে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় বিপাকে জমি ক্রেতা ও গ্রহিতা ,রাজস্ব হারাচ্ছে সরকার

দিনাজপুর রোটারী ক্লাব অফিসিয়াল ভিজিট

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত