Sunday , 21 March 2021 | [bangla_date]

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন নাম পাচ্ছে ‘মিতালী’

বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু হতে যাওয়া নতুন ট্রেনটির নাম হতে যাচ্ছে ‘মিতালী এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নামটি ঠিক করেছেন। এখন ভারত রাজি থাকলে এই নামেই চলবে ঢাকা–জলপাইগুড়ি ট্রেনটি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন এই ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে। এটি ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ির পথে চলাচল করবে।

রেলওয়ের পক্ষ থেকে গতকাল রোববার নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়। রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার। ভারত থেকে রোববার ও বুধবার চালানোর প্রস্তাব করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ট্রেনের নাম ঠিক করতে প্রধানমন্ত্রীর কাছে চারটি নাম পাঠানো হয়—মিতালী, সম্প্রীতি, সুহৃদ ও বন্ধুত্ব। এ থেকে মিতালী নামটিই বাছাই করেন তিনি। ভারত এই নামে দ্বিমত করবে না বলেই মনে করছেন তাঁরা।
ভারত–বাংলাদেশ এখন যে দুটি ট্রেন চলছে, তার মধ্যে ঢাকা–কলকাতা ট্রেনের নাম মৈত্রী এক্সপ্রেস, খুলনা–কলকাতা রুটের ট্রেনটি হলো বন্ধন এক্সপ্রেস।

রেলওয়ে সূত্র বলছে, ২৭ মার্চ উদ্বোধন হলেও ওই দিন থেকেই ট্রেন চলাচল করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশ ভ্রমণ ভিসা বন্ধ রয়েছে। ফলে নতুন ট্রেনে যাত্রী পাওয়া যাবে বলে মনে করছেন না রেলওয়ে কর্মকর্তারা। আর ট্রেন চালুর ১০ দিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু হওয়া দরকার। কিন্তু এখনো ভাড়ার হারই চূড়ান্ত হয়নি।

জানতে চাইলে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের নাম, ভাড়ার হার ও রাজস্ব আয় নিয়ে ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যেই সব জানা যাবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কোন চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর স্থান হবে না –এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দুর্গাপূজার প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে —- ইউএনও রকিবুল হাসান

আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নানা কর্মসুচীতে দিনাজপুরে করতোয়া’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন অপসাংবাদিকতার বেড়াজালে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে-এমপি গোপাল

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে খানসামায় সজাগ প্রশাসন ও পুলিশ

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান

জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে পীরগঞ্জে শোক সভা, দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে বাশিস’র সম্মেলনে সভাপতি-মফিজুল সম্পাদক-লিটন নির্বাচিত

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত