Wednesday , 3 March 2021 | [bangla_date]

নবনির্বাচিত পৌর মেয়রের সৌজন্যে প্রীতিম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গতকাল বুধবার বিকালে নবনির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্যে প্রীতম্যাচ ফুটবল খেলা অনূষ্ঠিত।
খেলায় রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক ক্রীয়াবিদ তাজুল ইসলামের উদ্যেগে নবনির্বাচিত মেয়র কে সংবর্ধনা জানাতে প্রীতিম্যাচের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আকতার ডলি, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মহাদেব বসাক। খেলায় আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক ও বাপ্পী পাটোয়ারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর সভাপতি সামশুল আরেফিন, যুবলীগ সম্পাদক রমজান আলী,ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ। খেলায় দিনাজপুর নওশিন প্রমিলা ফুটবল একাডেমি ০২ বনাম রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি ০১ গোলে পরাজিত হয়। মাঠে মহিলা ও পুরুষ দর্শকদের ছিল উপচে পড়া ভিড়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি: প্রধানমন্ত্রী

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় জলাবদ্ধতা নিরসনে ক্যানেল সংস্কারের কাজ শুরু

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দিনাজপুরে হত-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে মশারী বিতরণ

পঞ্চগড়ে ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে ১০ দিনের উল্লেখযোগ্য উদ্ধার ও গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

রংপুরে প্রগ্রেসিভ লাইফ’র চেক প্রদান।। প্রশিক্ষণ ও উন্নয়ন সভা-২০২১ অনুষ্ঠিত