Tuesday , 2 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জেলখানায় লেখক মুশতাক হত্যা ও ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিলে পুলিশি হামলা- সাত ছাত্রনেতা গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মোঃ সিহাব, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাবিবুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব শর্মা অপু প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে আগাম জাতের ধানের কাটা মাড়াই শুরু

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জে গাঁজা সহ একজন আটক

পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্র নায়ক —সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন

ঘোড়াঘাটে জিন এক্সপার্ট ল্যাবরেটরীর উদ্বোধন

বোচাগঞ্জে ভ‚মি অধিকার ও ভ‚মি সংস্কার বিষয়ক মতবিনিময় সভা

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত