Tuesday , 16 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে ব্রীজ প্রশস্থ করণের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চকচকা বিলের ব্রীজ প্রশস্থ করণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের কালুপীর বাজার সংলগ্ন নির্মাণাধীন চকচকা ব্রীজ এর পার্শ্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী, ইউ’পি সদস্য গাজিউর রহমান গাজী, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি বিষ্ণুপদ রায়, ঠিকাদার শাহজাহান আলী, সাবেক ইউ’পি সদস্য মুছা হক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাদল ইসলাম, স্থানীয় পুরোহিত সুশীল চন্দ্র মুর্খাজী, কালুপীর জামে মসজিদের সহ সভাপতি কসির উদ্দীন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান মুন সহ স্থানীয়রা বক্তব্য দেন।
এ সময় বক্তরা বলেন, চকচকা ব্রীজ দিয়ে সিংগীমারী বিল, টুকুনি মারি বিল, খোইলচামারী বিল, মাছকিলা বিল, চাউলিয়া বিল, প্রেমের বিল, মলানি বিল, ধরধরিয়া বিল ও বড় বিল সহ আশপাশের ১৮টি বিলের পানি প্রবাহিত হয়। কিন্তু ব্রীজটি প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় এতগুলো বিলের পানি বন্যার সময় প্রবাহিত হতে না পেরে রাস্তার দুই ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এতে প্রতি বছর বন্যার সময় ওই এলাকার ঘরবাড়ি, পুকুর, মুরগীর খামার, বীজতলা ও প্রায় ৫০ থেকে ৬০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির মুখে পড়েন স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা। এমনকি প্রতি বছর বন্যার সময় ওই এলাকার কয়েকেটি গ্রামের মানুষকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়। তাই অনতিবিলম্বে ব্রীজটি ১৩ ফুট হতে ৩০ ফুটে প্রশস্থ করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান বক্তারা। উল্লেখ্য গত বছর বন্যার পানিতে ডুবে এক মলিার মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রাজ দেবোত্ত এষ্টেটের উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংবর্ধনা প্রদান

দিনমুজুর বাবার চার সন্তানের জন্মদিনে খাদ্যসামগ্রী উপহার বসুন্ধরা শুভসংঘ

পঞ্চগড়ে সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের ভূমিকা শীর্ষক সেমিনার

দিনাজপুরে মৌখামারীদের মিলন মেলা ও ইফতার মাহফিল

দিনাজপুরে অন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে -আলহাজ্ব জাকারিয়া জাকা এমপি

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার