Tuesday , 16 March 2021 | [bangla_date]

পীরগঞ্জ হাসপাতালের ডাঃ আবু বক্কর সিদিক্কের অনিয়মের তদন্ত শুরু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে সরকারী ওষুধ কৌশলে রোগীর কাছে বিক্রি। জখমী সনদ প্রদানে ঘুষ গ্রহণ ও রোগীদের নানা ভাবে হয়রানি করার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত চিকিৎসক ডাঃ আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল চত্ত¡রে তদন্ত কমিটির প্রধান বালিয়াডাঙ্গী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল কাশেম সহ ৩ সদস্যের একটি টিম ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় পীরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাফুজুর রহমান, ভাকুড়া গ্রামের মিলন, জাহাঙ্গীর সহ ভূক্তভোগীরা সরকারি ঔষধ বিক্রি সহ ওই চিকিৎসকের নানা অনিয়মের কথা তদন্তকারী কর্মকর্তার কাছে তুলে ধরে স্বাক্ষ্য দেন। উল্লেখ্য পীরগঞ্জ হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে সরকারি ঔষধ বিক্রি, জখমী সনদ দিতে টাকা নেওয়া, রোগীদের সাথে খারাপ আচরণ করা সহ এসব বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ডাঃ আবু বক্করকে আবাসিক মেডিকেল অফিসারের পদ থেকে ৬ মার্চ অব্যাহতি দেওয়া হয়। অভিযোগদ তদন্তে গত সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল কাশেমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের জীবনমহল বিনোদন পার্কে ভাঙচুর অগ্নিসংযোগ

বীরগঞ্জে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত  কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক  উন্মোচন ৫ ডিসেম্বর

কবি ও গীতিকার এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত কাব্যগ্রন্থ ‘কুহক’-এর মোড়ক উন্মোচন ৫ ডিসেম্বর

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

লেখালেখিতে অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট পেলেন রাণীশংকৈলের সাবেক ছাত্রনেতা বকুল

ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

বগুড়া জেলা সমিতির দিনাজপুরের ইফতার ও দোয়া মাহফিল